০১ . চিকিৎসা পরবর্তী পর্যায়ে দুই বছর পর্যন্ত সেন্টারের সঙ্গে নিয়মিত যোগাযোগ থাকা রোগীর সুস্থ থাকার জন্য জরুরী এবং ভর্তির পূর্বশর্ত ।
০২ . যেহেতু মাদকাসক্তি একটি পারিবারিক অসুস্থতা, সেহেতু পরিবারের অন্যান্য সদস্যদের জন্য নিয়মিত পারিবারিক সভায় যোগদান করা বাধ্যতামূলক । এসব পারিবারিক সভা বসে প্রতি শুক্রবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ।
০৩ . রোগী মাদকদ্রব্য বহন করেছে কিনা ভর্তির পূর্বে সে ব্যাপারে তার দেহ তল্লাশি করা যাবে ।
০৪ . ভর্তির পর প্রথম এক (০১) মাসের মধ্যে কেউ রোগীর সঙ্গে সাক্ষাৎ বা যোগাযোগ করতে পারবে না । এক মাস পর প্রতি শুক্রবার সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত দেখা করা যাবে ।
০৫ . কেন্দ্রে চিকিৎসাকালীন অবস্থায় রোগী কোন প্রকার আঘাতপ্রাপ্ত হলে অথবা মৃত্যুবরণ করিলে এই কেন্দ্র বা তার কর্তৃপক্ষকে দায়ী করা যাবে না ।
০৬ . রোগীকে দুই (০২) মাসের টাকা অগ্রিম দিতে হবে এবং রোগীকে তিন মাসের জন্য ভর্তি হতে ইচ্ছুক থাকতে হবে ।
০৭ . রোগী কেন্দ্রের সম্পত্তির কোন ক্ষতি করিলে সংশ্লিষ্ট রোগী বা রোগীর পক্ষে স্বাক্ষরকারী ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবে।
০৮ . চিকিৎসার সময় শেষ হওয়ার পূর্বে রোগী চিকিৎসা কেন্দ্র ত্যাগ করলে অথবা কোনো কারণে বহিষ্কৃত হলে তার জমাকৃত কোন টাকা ফেরত দেওয়া হবে না ।
০৯ . রোগীর অসুস্থতার জন্য কেন্দ্রের বাহিরে কোন চিকিৎসার প্রয়োজন হলে তার সম্পূর্ণ খরচ রোগী বা তার অভিভাবককে বহন করতে হবে ।
১০. চিকিৎসার সময় চার (০৪) মাস শেষ হওয়ার পূর্বে রোগীকে নিতে চাইলে তিন (০৩) মাসের টাকা পরিশোধ করতে হবে ।
১১ . চিকিৎসা কালীন সময়ে ধর্মীয়, সামাজিক ,পারিবারিক বা অন্য কোন কারণে রোগীকে এ কেন্দ্রের বাহিরে যেতে দেওয়া হবে না ।
১২ . অনুমোদিত অভিভাবক ছাড়া অন্য কারো সাথে দেখা বা সাক্ষাৎ করতে দেওয়া হবে না ।
১৩. অনুমোদিত অভিবাবক যেমনঃ স্ত্রী, বাবা, মার সিগনেচার ছারা ভর্তি করা যাবে না।
আরোগ্য মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন
সরকার কর্তৃক অনুমোদিত কেন্দ্র
লাইসেন্স নংঃ ০১/২০১৮-২০১৯
স্থাপনের সনঃ ০৫/১১/২০১৬